মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ১৯৭১সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে হাতে অস্ত্র নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মানুষের অপরিসীম ভালোবাসায হয়েছিলেন জনপ্রতিনিধিও। মুক্তিযুদ্ধে জয়লাভ করলেও জীবন যুদ্ধে তিনি হেরে যান তিনি। মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকার পর (৮ জুলাই) শুক্রবার দুপুর ১২ টার দিকে তিনি প্রিয়জনদের কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
বরেন্য ওই ব্যক্তির নাম বীর মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন (৭৫) । তাঁর বাড়ি উপজেলার সেবরষ ইইনিয়নের উত্তরবীর গ্রামে। তিনি ২০১৬সালে উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে নির্বাচনে জয়লাভ করেন। কিন্তু ইউপি চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের পাঁচবছর পূর্ণ হওয়ার বছর খানেক আগেই তিনি মরণব্যাধি ক্যানসার রোগে আক্রান্ত হন। ভারত ও দেশর বিভিন্ন স্থানে উন্নত চিকিৎসা করলেও আরোগ্য লাভ করা সম্ভব হয়নি।
শুক্রবার বেলা ১২টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্ন লিল্লাহি ওয়া ই্ন্না ইলাইহী রাজিউন)। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার লাশ সেলবরষ কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। তিনি তিনজন স্ত্রী,ছয় ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply