মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি
আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান সজিব এর নিজ অর্থায়নে ৭ই জুলাই রোজ: বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলায় ৫ টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসিদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগী ও ৫টি কুরবানীর পশু বিতরণ করা হয় ।
তিনি বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগ-এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে এই ত্রাণ কার্যক্রম ততোদিন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত মানুষ নিজ বাসস্থানে ফিরে না যাবে। আমি আজমিরীগঞ্জবাসীর যেকোন দূর্যোগে অতীতে যেভাবে পাশে থেকেছিলাম বর্তমানে আছি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত উপজেলাবাসীর পাশে থাকব ইনশাআল্লাহ।এই কাজে অত্র উপজেলার মুরুব্বিরাসহ আমার সহ যুদ্ধারা যারা আমার সাথে থেকে পরিশ্রম ও সহযোগিতা করেছেন আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন ও আমার ভালবাসা জানাই।
Designed by: Sylhet Host BD
Leave a Reply