1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বগুড়ায় নকল সোনার মূর্তিসহ দুই প্রতারক গ্রেফতার

Reporter Name
  • বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

বগুড়া জেলা সংবাদদাতা

বগুড়ায় নকল সোনার মূর্তিসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাত ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর তরফদারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার করমজি এলাকার এলিম হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (১৯) এবং তালুচ এলাকার দুলাল হোসেনের ছেলে সাদিকুল ইসলাম(২০)। বৃহস্পতিবার সকালে র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর তরফদারপাড়া দুপচাঁচিয়া টু আক্কেলপুর পাকাসড়কের উপর অভিযান পরিচালনা করে একটি নকল সোনার মূর্তি ও মোবাইলসহ মোফাজ্জল হোসেন ও সাদিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নকল সোনার মূর্তিসহ বিভিন্ন ধরণের মূর্তি দ্বারা জনসাধারণকে প্রতারণা করে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD