1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

তাহিরপুরে কুরবানির পশু চামড়া সংরক্ষণ বিষয়ে মতবিনিময় সভা

Reporter Name
  • বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ- পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে কুরবানির পশু চামড়া সংরক্ষণ ও বিক্রির বিষয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।

সভায় কুরবানির চামড়ার উপযুক্ত মূল্য না পেলে সবাইকে চামড়া সংরক্ষণের পরামর্শ দেয়া হয়। চামড়া সংক্ষণের বিষয়ে প্রয়োজনীয় লবণ অথবা টাকা উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে চামড়ার মালিকদের দেয়া হবে বলে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকাজুড়ে ব্যাপক মাইকিং করে জানান দেয়া হবে মর্মে সিদ্ধান্ত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহামদ, সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, থানা মসজিদ ইমাম আলী হোসাইন, তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক ইসতিয়াক আহমদ, রওজাতুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক ছাবিতুর রহমান, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন বেগম, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শওকত হাসান, মনিরাজ শাহ সহ ইমাম, মাদ্রাসা প্রধান, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD