1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে প্রকাশ্যে মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা, ছেলে জখম

Reporter Name
  • সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার(৪০) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে তার শত্রুপক্ষের লোকেরা। সোমবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী গ্রামের(নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে। তার মৃতদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে।
নিহতের ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২ টার দিকে প্রণিসম্পদ অফিসের সামনে বসে আকস্মিকভাবে অপর মোটরসাইকেল চালক ফরিদ শেখ(৩৫) জাহাঙ্গীর ও তার ছেলে কলেজছাত্র সাকিবকে(২০) ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত দুই পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরএমও ডাঃ শেখ নাদিরুজ্জামান আকাশ জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ফরিদকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD