1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের তালিকা যাচাই বাছাই

Reporter Name
  • সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

তাহিরপুর সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার পুনর্বাসনের তালিকা যাচাই বাছাই ও পরিদর্শন করেন সংশ্লিষ্ট ইউনিয়নের তদারকি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা।

সোমবার (৪জুলাই) দিন ব্যাপী তাহিরপুর সদর ইউপির চেয়ারম্যান জুনাব আলী কে সাথে নিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা যাচাই বাছাই করেন তিনি।

এ সময় সাথে ছিলেন তাহিরপুর সদর ইউপি সদস্য শফিকুল ইসলাম, তুজাম্মিল হক নাছরুম, লাল মিয়া, আব্দুর রাজ্জাক, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।

তাহিরপুর সদর ইউনিয়নের বন্যাদুর্গতদের পুনর্বাসনের তালিকা তদারকি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের নির্দেশে তালিকা অনুযায়ী প্রতিটা বাড়িতে গিয়ে পরিদর্শন করছি। আমি বিশ্বাস করি প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারেই পুনর্বাসনের তালিকায় অন্তর্ভুক্ত হবে।

এ সময় ৩২তম বিসিএস এসোসিয়েশনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ-দৌলা ও তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD