শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে বন্যায় ঘরবাড়ি বিধ্বস্থ হওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
সোমবার বিকেলে উপজেলার বড়দল উত্তর ও বড়দল দক্ষিণ ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে সংশ্লিষ্ট দু’টি ইউনিয়নের তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে বানভাসীদের নিকট নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় সাথে ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তদারকি অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমদ, তদারকি অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী প্রমূখ।
তাহিরপুর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের ৫০৮টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫০ লক্ষ ৮০ হাজার টাকা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে। সোমবার দুটি ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, বন্যায় যাদের ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সে রকম পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply