1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় গভীররাতে দুটি গরু উদ্ধার

Reporter Name
  • সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে গভীররাতে মালিকবিহীন দুইটি গরু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গোচরা বাজারের হাজীপাড়া রোডে গভীর রাতে হঠাৎ দুইটি গরু দেখতে পাই বাজারের রাত্রিকালীন নৈশপ্রহরীর এক সদস্য। পরে রাঙ্গুনিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গরু দুইটি উদ্ধার করে নিয়ে যায়।

গোচরা বাজারে নৈশপ্রহরী মোহাম্মদ বশির আহমেদ বলেন- হঠাৎ গভীর রাত্রে দুটি গরু আমাদের বাজারে দেখতে পাই, সাথে কোন মালিক বা লোকজন না দেখাই গরু দুটি আমাদের কাছে রেখে থানায় খবর দিয়ে পুলিশর কাছে দুটি গরু আমরা হস্তান্তর করি।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিল্কি বলেন- আনুমানিক সাড়ে তিনটার দিকে দুটি গরু পাওয়ার খবর আসে। গরু দুইটি বর্তমানে আমাদের থানা হেফাজতে রয়েছে। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মালিকের কাছে গরু দুইটি হস্তান্তর করা হবে।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD