মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘির সান্তাহারে দেড় কেজি গাঁজাসহ রাব্বি মন্ডল (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাব্বি মন্ডল নওগাঁ জেলার রাণীনগর উপজেলার সিম্বা পূর্বপাড়া গ্রামের মৃত আশরাফ মন্ডলের ছেলে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে রাব্বী উপজেলার সান্তাহার পৌর শহরের সাইলো আসাসিক এলাকায় পাকা রাস্তার উপর দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সাদা রঙের কস্টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো দেড় কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাব্বি মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply