1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে শিক্ষককে মারপিটের হুমকির প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বিদ্যালয়ের শিক্ষকদেরকে গালমন্দ ও মারপিটের হুমকীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চার শতাধীক শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারিরা। শনিবার বেলা ১১টার দিকে গুলিশাখালী রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আনোয়ার হোসেন তালুকদার ও তার ছেলে শহিদুল ইসলাম শান্ত’র অসদাচারণের প্রতিবাদে বিদ্যালয় চত্বরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন তালুকদার, সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দিন, আব্দুল আলীম, কবিতা রানী, শিক্ষার্থী ফাহমিদা লিয়া, হাদিউল ইসলাম, জহির মৃধা, জাহিদুল ইসলাম সানী, খাদিজা আক্তার প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, আনোয়ার হোসেন বর্তমান কমিটির সভাপতি নির্বাচিত হতে না পেরে প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষককে অফিস কক্ষে ঢুকে এবং রাস্তা-ঘাটে গালমন্দ করেন। ধারালো অস্ত্র নিয়ে কোপাতে উদ্ধত হন। শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে যেতে বাঁধা প্রদান করেন।

ইতোমধ্যে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুটি হয়রানীমূলক মামলা ও বিভিন্ন দপ্তরে অনেক অভিযোগ দায়ের করেছেন। আনোয়ার হোসেন। এ ছাড়াও সাবেক সভাপতির সহযোগীদের বিরুদ্ধে বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের ঠিকাদারদের নিকট চাঁদা দাবি ও মালামাল চুরি করে নেওয়ারও অভিযোগ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। উল্লেখিত অভিযোগের কোন ভিত্তি নেই।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD