মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় (১ জুলাই শুক্রবার) সকাল থেকে সারাদিন দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০০ পরিবারের মধ্যে ঢাকাস্ত ইসলামপুর বস্ত্র সমিতি কর্তৃক নগদ ৬০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ইসলামপুর বস্ত্র সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট, সুনামগঞ্জের সংরক্ষিত সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম (এমপি), ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু আফেন্দি, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন, ফেনারবাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন চৌধুরী প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply