নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন এর বৈঠাখাল হিলফুল ফুজুল ইসলামি যুব সংস্থা এর উদ্যোগে আমেরিকা প্রবাসী আল আমিনের পক্ষ থেকে (৩০জুন২০২২) বৃহস্পতিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার, শ্রীমতপুর, পুরানগাঁও, লালপুর, এবং বানিয়াচং উপজেলার, গুনই, উজিরপুর, সাদকপুর, আশ্রয় কেন্দ্র গুলোতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।
এমন কি আশ্রয় কেন্দ্র সহ যাদের বাড়িতে বেশি পানি উঠে ক্ষতিগ্রস্ত অন্য জনের বাড়িতে আশ্রয় নিয়েছেন তাদের কে ও স্হানীয় লোক জনের দ্বারা খুজে করে লিস্ট করে তাদের কে ও ত্রাণ দেওয়া হয়। ত্রাণ বিতরণে ছিলেন, সংগঠন এর কয়েক জন দায়িত্বশীল ও সদস্য বৃন্দ সহ প্রতেক এলাকার আলিম উলামা ও যুবক ভাইয়েরা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, সৌদি আরব প্রবাসী। আল্লাহ যেন সকলের চেষ্টা ও প্রচেষ্টা ও দাতার দান ও সংগঠন কে কবুল করেন। আমিন
Designed by: Sylhet Host BD
Leave a Reply