সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করে পালাতে গিয়ে প্রেমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯জুন) রাত ১টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে বিকাশের এজেন্ট নিজাম উদ্দীন ও দুবাই প্রবাসী আব্দুস সামাদের স্ত্রী তহমিনার মধ্যে পরকীয়া সম্পর্ক চলছিল।
মঙ্গলবার গভীর রাতে প্রেমিকা তহমিনার বাড়িতে যায় নিজাম উদ্দীন। এ সময় তহমিনা বেগমের ছেলে সুমন তাকে দেখে ফেলে। এর পর সে চোর চোর বলে চিৎকার দিয়। এবং তাকে আটক করে আটকের পর চড় থাপ্পড় দিলে।এ সময় নিজাম উদ্দীন দৌঁড়ে পালাতে গিয়ে রাস্তায় অচেতন হয়ে পড়ে মারা যান।
নিহত নিজাম উদ্দীন (৫৫) কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতার গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে। তিনি কাজিরহাট বাজারের বিকাশের এজেন্ট।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সুমন (২১), তহমিনা বেগম (৩৮), প্রতিবেশী আব্দুল মাজেদ (৫০) এবং মাজেদের ছেলে মোমিনুল ইসলাম (২০)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, কাজিরহাট এলাকায় আব্দুস সামাদ একজন দুবাই প্রবাসী। তিনি বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে তার স্ত্রী তহমিনা বেগমের কাছে টাকা পাঠাতেন। এক পর্যায়ের বিকাশের এজেন্ট নিজাম উদ্দীনের সঙ্গে তহমিনা বেগম পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।
ওসি আরও বলেন, রাতেই মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে তিনি কীভাবে মারা গেছেন। তবে ধারণা করছি, স্ট্রোক করে তিনি মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply