1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকদ্রব্য রোধ করতে হবে -জেলা প্রশাসক- বগুড়া!!

Reporter Name
  • বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা সংবাদদাতা : বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন,মাদকদ্রব্যের অপব্যবহার রোধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি এলাকায় যে ভাবে মাদকের বিস্তার ঘটছে এতে করে নতুন প্রজন্ম ধবংসেরদ্বার প্রান্তে চলে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের প্রতিরোধ করতে হলে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা করতে হবে। তিনি বুধবার দুপুরে আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় ভাচর্যুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যসমন্বিত কর্মপরিপল্পনা বিষয়ক দিন ব্যাপী কর্মশালা আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সান্তাহার সার্কলের পরিদর্শক লুৎফর রহমান, সাংবাদিক খায়রুল ইসলাম প্রমূখ। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ সূধীজন অংশগ্রহণ করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD