1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ বলইবুনিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter Name
  • বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মাঠ দিবস উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বিকেল চার টায় বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়ায় কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তাব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী’র সভাপতিত্বে আরো রক্তব্য দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খান, আওয়ামী লীগ নেতা মাষ্টার খ.ম লুৎফর রহমান, মো. কবির হোসেন, বলইবুনিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান।

উক্ত মাঠ দিবসে স্থানীয় শতাধিক কৃষক ও কৃষানী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কৃষকদের উদ্যেশ্যে বলেন, আমবাড়িয়া গ্রামের কৃষকদের জন্য একটি প্রকল্প গ্রহন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন করাহলে কৃষকরা বছরে ৩/৪ টি ফসল ফলাতে পারবেন। কৃষকদের জন্য মাঠে মিষ্টি পানির ব্যবস্থা করা হবে। যাতে তাদের চাষ কৃত ফসলি জমিতে নিয়মিত পানি দিতে পারেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD