1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

তাহিরপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে এক শিশুর মৃত্য, আহত ২ শিশু

Reporter Name
  • বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধি:

তাহিরপুরে বিদ্যুৎপিষ্ট হয়ে মাহমুদ হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর দিকে পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে পারভেজ মিয়া (৮) ও তার ভাতিজা জিসান মিয়া।

জানাযায়, বুধবার (২৯জুন) বিকালে মাটিয়ান গ্রামে বিদ্যুৎপিষ্টে আহত মাহমুদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। অপরদিকে পারভেজ মিয়া ও জিসান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামের রুহুল আমিনের ধান ভাঙানোর মিলে থেকে নৌকা দিয়ে গোখাদ্য আনতে গেলে পানিতে পড়ে থাকা মিলের বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎপিষ্ট হয়ে গুরুতর আহত হয় তারা।

 

স্বজনরা আহত অবস্থায় পারভেজ মিয়া ও জিসান মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মির্জা রিয়াদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎপিষ্টে আহত তিন শিশুর মধ্যে মাহমুদ হোসেন চিকিৎসারত অবস্থা মারা যায়। আহত পারভেজ ও জিসান মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD