আলমগীর হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি : দেবিদ্বারের সংচাইলে কুমিল্লামুখী একটি ট্রাকের সামনের চাকা ব্লাস্ট হয়ে সামনে থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ দুপুর আনুমানিক ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতরা হলেন ব্রাহ্মপাড়ার ফরিদুর রহমানের ছেলে আক্রার হোসেন (১৯), রাণীগাছের মুর্শিদ আলীর ছেলে জিলানী (২২) একই এলাকার জয়নাল আবেদীন এর ছেলে নাজমুল হাসান (২৬)। তারা উভয়ই ব্রাহ্মপাড়ার বাসিন্দা।
মিরপুর ফাড়ি থানার এস আই মুজিবুর রহমান জানান, কুমিল্লামুখী ট্রাকের সামনের চাকা ব্লাস্ট হলে সামনে থেকে আসা মিরপুরগামী সিএনজির সাথে ধাক্কা লাগলে ঘটনা স্থলে সিএনজি চালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বাকী দুইজনের মৃত্যু হয়েছে। ট্রাক ও সিএনজি মিরপুর ফাড়ি থানায় পুলিশি হেফাজতে আছে। ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। পুলিশ বাদী হয়ে দেবিদ্বার খানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply