শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী সহায়তা প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় ১১’শ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮জুন) বিকেল সাড়ে ৫টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি’র উদ্যোগে তাহিরপুর এপি অফিস প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর এপি ম্যানেজার বিভুদান বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের বক্তব্য দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, ওয়ার্ল্ড ভিশন সিলেট এপিসি ম্যানেজার কাজল দ্রং, সহায়তা প্রকল্পের রেসপন্স ম্যানেজার স্টিপ তাপস চিসিম প্রমূখ।
সহায়তার মধ্যে ছিল- নগদ ৪হাজার ৫শ টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল ১টি বালতি, ১টি জারিকেন, ১টি মগ, ৫টি গোছলের সাবান, ১০টি খাবার স্যালাইন, ৫০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২পিছ সুতি কাপড়, ১লিটার স্যাভলন, ২ কেজি কাপড় কাচার ডিটারজেন্ট, ২ প্যাকেট স্যানিটারী প্যাড। এছাড়াও উপকারভোগীদের মধ্যে প্রতিবন্ধী পরিবার আরও ১হাজার টাকা অতিরিক্ত পাবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এমন মানবিক উদ্যোগ আসলেই প্রশংসনীয়। তারা সব সময় ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় পরিবারের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছে। আমরা আশা রাখবো পরবর্তীতে তারা যেন বানবাসি সকল ক্ষতিগ্রস্থদের মধ্য থেকে নতুন তালিকা তৈরী করে সহায়তা প্রদান করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply