মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের আনারপুরদহ পাড়া গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুলু প্রামানিককে(৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। এই ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় আনারপুরদহ পাড়া গ্রামের দুলু প্রামানিকের বাড়িতে। থানা সূত্রে জানা যায় যে দুলু প্রামানিকের বিরুদ্ধে ২০০৯সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। সেই মামলায় তাকে বিজ্ঞ আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই থেকে তিনি পলাতক ছিলেন। যার মামলা নং- জি,আর- ২১৭/২০০৯ । গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এ, এস,আই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে দুলু প্রামানিকের বাড়ীর পাশে ভুট্টার ক্ষেত থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পরে তাকে বগুড়া জেলা হাজতে প্রেরণ করেন।
এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply