1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

ধুনটে ৩০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের মৃত: আল মামুনের ছেলে আড়াই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সাজাপ্রাপ্ত পলাতক আসামী জাহিদুল ইসলামকে মঙ্গলবার ভোরে বিশ্বহরিগাছা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায় যে জাহিদুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল।

সেই মামলায় তাকে বিজ্ঞ আদালত ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সেই থেকে তিনি পলাতক ছিলেন। যার মামলা নং- জি, আর- ৭৯/১৮ । গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এ, এস,আই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে জাহিদুল ইসলামের বাড়ী থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পরে তাকে বগুড়া জেলা হাজুতে প্রেরণ করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD