1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

লোক সাংস্কৃতিক উৎসবে বগুড়ায় আলোচনা লোকগান ও নৃত্য !!

Reporter Name
  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ উদ্যোগে জেলা লোক সাংস্কৃতিক উৎসব উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, লোকগান ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি এ আয়োজন করে।

জেলা কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বিশিষ্ঠ কবি ও সাহিত্যিক তোফাজ্জল হোসেন জিন্নাহ (কবি শোয়েব শাহরিয়ার), জেলা শিক্ষা অফিসার মো. হযরত আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. ইসাহাক আলী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বক্তব্যে বলেন, প্রকৃতপক্ষে লোকসংস্কৃতিই বাঙালি সংস্কৃতির মূলধারা, এর মর্মমূলেই আবহমান বাংলা ও বাঙালির ইতিহাস-ঐতিহ্য-সভ্যতার প্রকৃত পরিচয় প্রোথিত। জীবন-জীবিকা ও প্রকৃতিই সংস্কৃতির নিয়ামক। মূলত কৃষিজীবন ও নদ-নদী বাংলার সংস্কৃতিকে নির্মাণ ও নিয়ন্ত্রণ করেছে। স্বয়ংসম্পূর্ণ গ্রামই ছিল বাংলার প্রাণকেন্দ্র সংস্কৃতির উৎস, লালন ও বিকাশক্ষেত্র। এই গ্রামকেন্দ্রিক সংস্কৃতির মধ্যেই বাংলা ও বাঙালির আত্মপরিচয় প্রচ্ছন্ন আছে।

অতিথিবৃন্দরা আরো বলেন, বাংলার লোকসংস্কৃতি বঙ্গ জনপদবাসীর যৌথ জীবনচর্চার এক আন্তরিক ভাষ্য। সমন্বয়, সহাবস্থান ও সৌহার্দ্যের এক অপূর্ব নিদর্শনের সাক্ষ্য বহন করে বাংলার এই লোকসংস্কৃতি। ইতিহাসের সূচনালগ্নের বঙ্গ জনপদের আদিম অধিবাসীদের বিশ্বাস-সংস্কার ও লোকাচারকে কেন্দ্র করেই এই লোকসংস্কৃতির জন্ম। নানা জনগোষ্ঠীর রক্তের মিশ্রণে যেমন বাঙালি জাতি গড়ে উঠেছে, তেমনি তার সংস্কৃতি সম্পর্কেও এ কথা সত্য। সুদূর অতীতের স্মৃতিচিহ্নবাহী বাংলার লোকসংস্কৃতি, তাই ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যে’র ধারণাটি সার্থক করে তুলেছে। অনুষ্ঠানে শিল্পীরা লোকগান ও নৃত্য পরিবেশন করেন।।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD