1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

আদমদীঘির ৬৪০ কৃষক পেলেন কৃষি প্রণোদনার সার ও বীজ

Reporter Name
  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি

 

বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি পুর্নবাসনের লক্ষ্যে কৃষি প্রণোদনার গ্রীষ্মকালিন পেঁয়াজ ও উফশী রোপা আমন ধান বীজ এবং সার ৬৪০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ও কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি। উপস্থিত ছিলেন. সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিপ্তী রানী পাল, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়াম্যান আব্দুল হক আবু, উদ্ভিদ সংরক্ষন অফিসার সাইফুল ইসলাম প্রমূখ নেতৃবর্গ।

উল্লেখ্য : ২০২২-২০২৩ মৌসুমে গ্রীষ্মকালিন পেঁয়াজ ও উফশী রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার মোট ৬৪০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এরমধ্যে ৫৭০ কৃষককে রোপা আমন ধান বীজ ও সার এবং ৭০জন কৃষককে পেঁয়াজ বীজ ও সার বিনামূলে প্রদান করা হয় বলে কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD