শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে রংধনু গ্রুপ।
সোমবার সকাল ১১টায় উপজেলা সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামে এ কার্যক্রম শুভ উদ্ভোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির ও প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক মুস্তাফিজ শফি। এদিন রতনশ্রী ও ভাটি তাহিরপুর গ্রামের ৫’শ পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট মাহবুবুল আলম, প্রতিদিনের বাংলাদেশ এর ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, আলখায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম।
বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি করে চিরা, মুরি, গুর, আধা লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু, এক প্যাকেট বিস্কুট, এক বক্স ওরস্যালাইন, গ্যাস লাইটার ও মোমবাতি।
ভাটি তাহিরপুর গ্রামের ফুলবানু বলেন, এক সাথে এতগুলো ত্রাণ পাবো তা কখনো আশা করিনি। এখন কোন কামকাজ নেই, এই ত্রাণ নিয়া আমাদের ৪/৫দিনের খাবার চলবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, প্রতিদিনের বাংলাদেশ ও রঙধনু গ্রুপকে হাওরাঞ্চলের বানভাসীদের পাশে থাকার জন্য তিনি অভিনন্দন জানান।
প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষেরা পরিস্থিতির শিকার। এ জন্য তিনি তাদের জন্য ত্রাণ নয় ভালবাসা নিয়ে হাওরের গ্রামগুলোতে এসেছেন। তাদের এ কার্যক্রম দুর্গত মানুষের জন্য সব সময়েই অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply