শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সোমবার ২৭জুন বেলা ১১টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর ফুটবল মাঠে অবতরন করেন। এসময় তিনি এলাকাবাসির খোজ খবর নিয়ে হবিবপুর ও বাহাড়া ইউনিয়নের ৪শ বন্যার্তদের মাঝে নিজ হাতে ত্রান বিতরন করেন।
পরে দুপুর সাড়ে ১২টায় শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামে নিজ বাড়িতে এলাকাবাসির সাথে সাক্ষাত করেন। র্্যাবের পক্ষ থেকে আয়োজিত ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্পের তদারকি শেষে মুজিবনগর, শ্রীহাইল, সেননগর, ছোট আব্দাসহ এলাকার ৬শ বন্যা দুর্গত লোকজনের মাঝে ত্রান বিতরন করেন। এরই মধ্যে একান্তভাবে তিনি পাড়া প্রতিবেশীদের বাড়ি বাড়ি খোজ খবর নেন।
ত্রান বিতরন অনুষ্টানে র্যাব সদস্যদের পাশাপাশি চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, জিডি পুত্র চৌধুরী আল কাছের আহমেদ, চেয়ারময়ান সুবল চন্দ্র দাস ও মোঃ আব্দুস সাত্তার মিয়া, আফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, যুবলীগ নেতা ফখরুল ইসলামসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন
Designed by: Sylhet Host BD
Leave a Reply