1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের আলমীরায় বন্যার পানি ঢুকে দাপ্তরিক কাজগত্রাদি বিনষ্ট

Reporter Name
  • রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে থাকা একটি স্টীলের আলমীরার মধ্যে বন্যার পানি ঢুকে পড়ায় ওই আলমীরার মধ্যে রাখা বিদ্যালয়ের দাপ্তরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি বন্যার পানিতে ভিজে বিনষ্ট হয়েছে। গতকাল শনিবার (২৫জুন) সকাল ১০টার দিকে ওই আলমীরা খুলে এই দৃশ্য প্রথমে দেখতে পান বিদ্যালয়টির প্রধান শিক্ষক নূরুল ইসলাম। পরে তিনি সহকারী শিক্ষদের দেখান।। এ ঘটনায় আজ রোববার (২৬জুন) বিদ্যালয়ের পক্ষ থেকে মধ্যনগর থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়েছে।

উপজেলার মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ উদ্দিন বলেন,বন্যার পানিতে আমাদের স্কুলের শিক্ষক মিলনায়তনে থাকা স্টীলের আলমীরার মধ্যে রাখা দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি বিনষ্ট হয়েছে। আমাদের প্রতিষ্ঠোনের পক্ষ থেকে এ নিয়ে রবিবার মধ্যনগর থানার (জিডি) করা হয়েছে।

মধ্যনগর থাকার ওসি মো.জাহিদুল হক বলেন,বন্যার পানিতে দাপ্তরিক কাগজপত্রাদি বিনষ্ট হওয়ায় এ ঘ্টনায় থানায় একটি জিডি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন,বিষয়টি প্রধান শিক্ষক আমাকে মৌখিকভাবে অবগত করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD