1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে এক ঘের ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

Reporter Name
  • রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে মোদাচ্ছের শেখ(৬৫) নামে এক ঘের ব্যবসায়ীর হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৬ টার দিকে জিউধরা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোদাচ্ছের শেখকে উদ্ধার করে তাঁর স্বজনেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্ত্রী মমতাজ বেগম জানান মোদাচ্ছের শেখকে পিটিয়ে কুপিয়ে তার দুই হাত ও দুই পা ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘের সংক্রান্ত বিরোধের কারনে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে থানার ডিউটি অফিসার এসআই অনুতাপ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুরুতর আহত মোদাচ্ছের শেখকে চিকিৎসার জন্য তার স্বজনেরা খুলনায় নিয়ে গেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD