1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ভোলায় অবসরপ্রাপ্ত ৬শিক্ষককে সন্মাননা প্রদান

Reporter Name
  • রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার বিভিন্ন মাদরাসার ছয় জন মাদরাসা প্রধান ও জমিয়াতুল মোদাররেছীনের দায়িত্বশীলগনকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলা।মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরী (সুপার)সঞ্চালনায় ও অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে আজ রবিবার সকাল ১০ঘটিকার সময় ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম কেন্দ্রীয় সহকারী মহাসচিব, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ও উপাধ্যক্ষ ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসা ভোলা। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোঃ হারুন সম্পাদক বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলা।
অারো বক্তব্য রাখেন মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন সুপার পরানগন্জ দাখিল মাদরাসা।
মাওলানা মোঃ শাহজাহান অধ্যক্ষ দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসা। মোঃ আমির হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পাঙ্গাশিয়া আলিম মাদরাসা।মাওলানা মোঃ মুছা কালিমুল্লাহ সুপার রুহিতা বালক দাখিল মাদরাসা। অবসরপ্রাপ্ত মাদরাসা প্রধানগণ হলেন। মাওলানা আবু সুফিয়ান মোঃ শফিকুল্লাহ অধ্যক্ষ (অবঃ) পশ্চিম ধনিয়া আলিম মাদরাসা।
মাওলানা আবুল ফারাহ মোঃ হাবিবুল্লাহ অধ্যক্ষ (অবঃ) দক্ষিণ রতনপুর আলিম মাদরাসা। মাওলানা মোখলেছুর রহমান সুপার (অবঃ) উত্তর দিঘলদী কাজীবাড়ী কাওসারিয়া দাখিল মাদরাসা। মাওলানা মোঃ মোস্তফা সুপার (অবঃ) চরনোয়াবাদ মহিলা দাখিল মাদরাসা। মাওলানা আবুল হাসানাত মোঃ আব্দুল হাই সুপার (অবঃ) দড়িরাম শংকর মনির উদ্দিন মহিলা দাখিল মাদরাসা। মাওলানা মোঃ আবুল খায়ের সুপার( অবঃ) দক্ষিণ চরপাতা দাখিল মাদরাসা। অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার সকল মাদরাসা প্রধানগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে অবসর প্রাপ্ত প্রধান গনকে সন্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করেন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD