মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি
বর্তমানে হবিগঞ্জ জেলা সদরের সাথে আজমিরীগঞ্জ উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে বানিয়াচং-আজমিরীগঞ্জ মহাসড়ক।
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের সি.এন.জি স্টেশনের কাছে ব্রীজের একপাশে আজ ২৪/৬/২০২২ইং রোজ: শুক্রবার প্রায় ৩ ঘটিকার সময় বন্যার পানির স্রোত ও ভারী বর্ষণের কারণে রাস্তাটির মধ্যে বড় ধরনের ভাঙ্গণ সৃষ্টি হয়। এ সময় দ্রুত খবর পায় বন্যা আশ্রয় কেন্দ্রে টহল দেওয়া পুলিশ টিম ও আজমিরীগঞ্জ থানার অফিসার মোঃ মাসুক আলী।
তারপর আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান সজীব, জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এস.এম টেনু, সড়ক ও জনপদ বিভাগের কার্য সহকারী কামাল হোসেন ঘটনাস্থলে আসেন। সাথে সাথেই তারা স্থানীয়দের সহযোগিতায় বাঁশ, বস্তা দিয়ে প্রতিরক্ষা বাঁধ তৈরি করে। অনেক চেষ্টার ফলে অর্ধেক রাস্তা ঠিকানো সম্ভব হয়।
সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী মোঃ কামাল হোসেন জানান, আজ আমরা প্রতিরক্ষা বাঁধ তৈরি করেছি। আগামীকাল বাকি কাজ শেষ করব। যাতে করে আজমিরীগঞ্জ জনসাধারণের জেলা সদরের সাথে যোগাযোগ অব্যাহত থাকে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply