মোঃ আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় দীর্ঘ ১ সপ্তাহ পর ধীরে ধীরে হ্রাস পাচ্ছে বন্যার পানি । যার ফলে এলাকার মানুষের মনের মধ্যে ফিরে আসছে স্বস্তি । আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোর মনে জেগে ওঠছে আশার আলো। অন্যদিকে বন্যার কারণে বেড়েছে রোগ-বালাই ও বিশুদ্ধ পানির অভাব। ক্ষয়ক্ষতিরও শেষ নেই। প্রায় শতভাগ ফসলি জমি তলিয়ে গেছে বন্যার পানিতে। ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছ।
আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান সজিব জলসুখা ইউনিয়নের প্রতিটি আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন এবং উপজেলার গরিব-দুঃখী, অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মিহির গোপ, জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, আইন বিষয়ক সম্পাদক এস. এম টেনু, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি শেখ রওনক আল-হাসান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন, আজমিরীগঞ্জ সময় বার্তার২৪-এর সাংবাদিক মোঃ মুজিবুর রহমানসহ এলাকার আরও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply