মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (২৩ জুন) বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানি বন্দী ৪৫০ টি পরিবারের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রাণ সামগ্রী বিতরণ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান লিটন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা কাজল হাসান,চিন্ময়, মাহফুজ, নূর,আবীর, সজিব তালুকদার প্রমুখ।
এছারাও তাদের সহযোগিতা করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মারুফ আলম।
Designed by: Sylhet Host BD
Leave a Reply