1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

তাহিরপুরে আওয়ামীলীগের বন্যার্তদের খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৪৫ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩জুন) তাহিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছির আলম সুবল, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহিনুর তালুকদার, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, সাংবাদিক শওকত হাসান, শংকর চন্দ প্রমুখ।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছি। তারা -অসহায় বন্যার্তদের পাশে ধরানোর জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD