1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

রাউজানে ৪১ ঘন্টা পর বন্যার পানিতে নিখোঁজ চিকিৎসকের ভাসমান লাশ উদ্ধার

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

রাহাত মামুন রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা : গত সোমবার ( ২০ জুন) বিকাল ৩টার দিকে চট্টগ্রামের রাউজানে বন্যার পানিতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ চিকিৎসক. মো. এয়াকুব (৬০) লাশ ৪১ ঘন্টা পর উদ্ধার করছেন স্থানীয়রা।

বুধবার ( ২২জুন) সকাল টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের ছিটিয়াপাড়াস্থ তাঁর বাড়ির পিছনে পাঁচশ ফুট দুরের ডা: নুর মোহাম্মদের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের পর থেকে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশিরা এয়াকুবের সন্ধান পেতে খাল বিলে ব্যাপক তল্লাশি করেছিল।

গত  মঙ্গলবার ( ২১ জুন) সকাল থেকে বিল-খালের পানিতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবরি দল। উদ্ধারকারী দল ব্যর্থ হয়ে বিকাল পাঁচটায় তারা চলে যায়।

স্থানীয় এক মহিলা ফেরদৌস বেগম জানান,সকল ঘুম থেকে উঠে পুকুর পাড় গেলে পুকুরে ভাসমান মরদেহ দেখে চিৎকার করে উঠলে এলাকার লোকজন ছুঁটে আসেন।এসময় চিকিৎসক মো. এয়াকুবের ভাসমান দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুণ লাশ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,লাশের সুরহাল তৈরী শেষে রাউজান থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।বুধবার দুপুরে মৃত চিকিৎসকের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD