মাসুদ আলম চয়ন, মৌলভীবাজার ঃ এ.বি.এলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর পক্ষ থেকে সিলেট ও মৌলভীবাজারে পানিবন্ধি মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প ঔষধ বিতরন করা হয়েছে। গত ২১ জুন সিলেট গোয়াইনঘাট উপজেলার সুভ্রন্দ্রগাও এলাকায় ও মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয়ে আশ্রয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রায় ২শতাধিক লোকের মাঝে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। সংগঠনের পক্ষ চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডা: তানভীর আহমদ তমাল ও সহকারীরা। এসময় উপস্থিত ছিলেন- এ.বি.এলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম, সাংবাদিক মশাহিদ আহমদ, আব্দুল বাছিত খান, চিনু রঞ্জন তালুকদার, সংগঠনের সদস্য আব্দুল মুমিন, সেলিম আহমদ,রাহাত আহমদ শিপন।এবিএলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) এর বাংলাদেশ এর সভাপতি তাওহিদ ইসলাম জানান, আমাদের সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সেবা ও খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply