1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বাহুবলে বন্যার পানিতে তলীয়ে গেছে কয়েকটি গ্রাম

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

হাফিজ বজলুর রহমান (বাহুবল প্রতিনিধিঃ) হবিগঞ্জের বাহুবল উপজেলার কয়েকটি গ্রাম নতুন করে বন্যার পানিতে তলীয়ে গেছে। খাদ্য সংকট সৃষ্টি হচ্ছে ঘরে ঘরে। সম্প্রতি সিলেটে বন্যা পরিস্থিতির চরম অবনতির পর এবার বাহুবল উপজেলায় বন্যা পরিস্থিতি চরম অবনতি ধারণ করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বুধ্বার বিকাল ৪ টার আগেও উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের যে সমস্ত মাছের ফিসারী ও বাড়ী ঘরে পানি ছিলনা, ৪ টার পর থেকে দ্রুত গতিতে গ্রামের সকল ফিসারী ও শ’ দেড়শ” বাড়ীঘর নতুন করে বানের পানিতে প্লাবিত হয়ে গেছে। জান বাচাতে সেখানের লোকজন স্থানীয় প্রাইমারী স্কুলে আশ্রয় নিয়েছেন। এ দিকে উপজেলার মানিকপুর, জগত পুর, সোয়াইয়া, বক্তার পুর, মহব্বত পুর, বাগদাইর, মুদাহারপুর, স্নানঘাট, অর্মিতা ও নতুন করে নোয়াঐ সহ ২০/৩০ টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এদিকে গতকাল সন্ধ্যায় সরজমিন নোয়াঐ গ্রামে গিয়ে দেখা যায় সেখানের পানিবন্দি মানুষের দুর্ভোগ। গ্রামবাসির অভিযোগ এখন পর্যন্ত সরকারী বা কোনো জণ প্রতিনিধির কাছ থেকে কোনো রকম ত্রাণ সহযোগীতা তারা এখনও পায়নাই। বর্তমানে গরু বাছুর, হাস মুরগ নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দি মানুষগুলো।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD