মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা, চান্দালীপাড়া, হরিনাকান্দি, রংচী, ও ক্ষিদিরপুর গ্রামের ৫০০টি বন্যার্ত পরিবারের মধ্যে আধাকেজি করে মৃড়ি, এবং দাতিয়াপাড়া হাসপাতাল, লায়েছ ভুইয়া হাইস্কুল এন্ড কলেজে আশ্রয় নেওয়া ৩০০টি বন্যার্ত পরিবারের মধ্যে ৮০০গ্রাম করে চিড়া, আধা কেজি করে মুড়ি ও ২৫০গ্রাম করে গুড় বিতরণ করা হয়েছে। সোমবার (২০জুন) সকাল ১১টা থেকে গতকাল মঙ্গলবার (২১জুন) বিকেল পাঁচটা পর্যন্ত এসব খাদ্য সাম্গ্রী বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়। নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের বাসিন্দা, মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ও তাঁর নিজ উপস্থিতিতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের মধ্যনগর উপজেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সজিব আহমেদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান আতিক,ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন প্রিন্স, রংচী গ্রামের বাসিন্দা জসীম উদ্দিন আমানী পুর গ্রামের বাসিন্দা আমছর আলী,আব্দুর রহিম, শুক্কুর আলী প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply