শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীর তীরবর্তী সন্ন্যাসী থেকে ঘসিয়াখালী পর্যন্ত ভাঙ্গন প্রতিরোধে ভেরিবাঁধের কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন যুব গ্রুপ ও সচেতন এলাকাবাসি।
বুধবার সকাল ১০টায় মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড গাবতলা ভাঙ্গন কবলিত এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন খাউলিয়া ও সদর ইউনিয়নের শত শত মানুষ।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলির প্রতিনিয়ত এ উপকূলীয় মানুষের জনজীবনকে করছে বিপন্ন নদীর করাল গ্রাসে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন নতুন এলাকা হারাচ্ছে শত শত বিঘা ফসলী জমি বসতবাড়িঘর ও কাঁচা পাকা রাস্তাঘাট।। নদীর অব্যাহত ভাঙ্গন থেকে রক্ষার্থে ভেরিবাঁধের কাজটি দ্রুত না হলে নদীর তীরবর্তী এলাকাগুলো নতুন করে নদী গর্ভে বিলীন হয়ে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আশংকা করছেন গ্রামবাসী।তারা আরো বলেন দ্রুত ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা না নিলে গাবতলা গ্রামটি অচিরেই বিলন হয়ে যাবে।
একই সাথে ১৯ এপ্রিল একনেকের সভায় মোড়েলগঞ্জের পানগুছি নদীর ভাঙ্গন হতে বাগেরহাট জেলা মোড়েলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুর্নঃখনন ৬৫৮ কোটি টাকা বরাদ্দ হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনকে অভিনন্দন জানিয়ে দ্রুত ভেরিবাঁধের কাজটি বাস্তবায়নের জোর দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply