মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ হিন্দু পরিষদ ও বাংলাদেশ হিন্দু যুব পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে (২১ জুন) মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মধ্যনগরের গলইখালী ও গুচ্ছগ্রামে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক বিকাশ রঞ্জন সরকার, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অমর চক্রবর্তী, ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি সমজিৎ রায়, ধর্মপাশা উপজেলা ছাত্র পরিষদের সভাপতি বাঁধন সরকার, সাংগঠনিক সম্পাদক অর্পণ তালুকদার অনিক, মধ্যনগর বাজারের বিশিষ্ট সমাজ সেবক দুলাল কিরণ তালুকদার প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply