মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে আজিজুল হাকিম (৩৮) গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে। সে উপজেলার সোনারায় ইউনিয়নের মমিনখাদা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। ২০জুন সোমবার রাত সাড়ে ১২টায় দিকে একই ইউনিয়নের খুপি হাড়িভিটা গ্রামে জনৈক মহিলা মুদি দোকানদারকে ঘুম থেকে ডেকে কোমল পানীয় নেওয়ার কথা বলে তাকে জাপটে ধরে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে আজিজুল হাকিমকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছে এবং তার সহযোগী অলমেছ নামের আরেক জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরদিকে গ্রেপ্তারকৃত ধর্ষক আজিজুল হাকিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে । উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ওসি সিরাজুল ইসলাম। ওসি সিরাজুল ইসলাম আরও জানান, তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ তদন্ত অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply