মেবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ওই ইউনিয়নের বৌলাম, চকিয়াচাপুর ও বালিজুরি গ্রামে শুকনো খাবার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি।
এ সময় উপস্থিত ছিলেন,পাইকুরাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইলাম রফিক, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply