মোবারক হোসাইন ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় (১৯ জুন)রোববার রাত সাড়ে আট টার দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয়স্থ শতাধিক অসহায় পরিবারের মধ্যে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন,ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার এস আই সোহেল মাহমুদ, সাংবাদিক মো. মিঠু মিয়া, সাংবাদিক মোবারক হুসাইন, পুশিশ সদস্য মোঃ ফয়সাল মিয়া , মোঃ সাদিকুর রহমান, আপন বিশ্বাস প্রমুখ। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মিজানুর রহমান উপজেলার ধনবান মানুষদেরকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে যার যার সামর্থ্য অনুযায়ী সহায়তা করার অনুরোধ জানান তিনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply