মিরূ হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুন) বাদ জোহর আদমদীঘির ছাতিয়ানগ্রাম গাজী পাতলা পীর মাজার ও মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানার সঞ্চালনায় ও উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার।
আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, সাবেক যুবদল সভাপতি মাহফুজুল হক টিকন, আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, কোরবান আলী, শিহাব চৌধুরী, নামুল হক, জামিল, সবুজ, মিলন, রায়হান, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা জাহিদ, মারুফ, খালেক, মোহসিন, জনি, যুবদল নেতা সাগর, তামিম, নজরুল, রতন, লিয়ন, আলমগীর, বাসার, জুয়েল, রুহুল, সবুজ, হ্যাপি, টিটু, মিলন, হুমায়ন, লিটন, আমিনসহ বিভিন্ন ইউনিয়নের যুব নেতা ও অঙ্গ সংগঠনের নেতৃবর্গ। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply