শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে শনিবার দুপুর ১২ টার দিকে পদ্মা সেতু উদ্ধোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার সহ ১৬টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথি বলেন আগামি ২৫ জুন বাংলাদেশের সর্ববৃহত দক্ষিণাঞ্চলের মানুষের দির্ঘদিনের প্রতিক্ষিত পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ধোধন করবেন।
এ উদ্ধোধন উপলক্ষে মোড়েলগঞ্জ উপজেলা থেকে কয়েক হাজার মানুষ দেখতে যাবে। তারা কিভাবে নিরাপদে যাবে সে ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের দায়িত্ব নিতে হবে। কোন মানুষের যাতে সমস্যার সৃষ্টি না হয় সে ব্যাপারে লক্ষ রাখতে হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply