নিজস্ব প্রতিনিধি: ভারতে তথাকথিত বিজেপি পার্টির দুই নেতার নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মাদ(সা.) ও সহধর্মিণী আম্মাজান আয়শা (রা.) এর ব্যাপারে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
(১৬জুন ২০২২) সকাল ১০ ঘটিকার বানিয়াচং বড় বাজার স্হানীয় শহীদ মিনার প্রাঙ্গনে ভারতে প্রতিবাদে উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর মধ্যে
জনাব আলী সরকারি কলেজ, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা,বানিয়াচং আইডিয়েল কলেজ, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়, আমবাগান উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জড়ো হোন।
পরে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে
মিছিল শুরু করে বাজারের পুরো রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গনে এসে সমাবেশ এর মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আলেম মাওলানা জিয়াউল হক খান, বিশিষ্ট আলেম ছাত্রনেতা মুফতী শেখ মঈনুল ইসলাম,
সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বানিয়াচং এর মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আফজাল, জহিরুল ইসলাম, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মিজানুর রহমান মিজান, জনাব আলী সরকারি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমান, হুজাইফা,তোফায়েল আহমদ।
এছাড়াও ছাত্র প্রতিনিধি খাইরুল আলম, আব্দুল্লাহ আল মামুন,সাইফুর রহমান মুবিন, আহমেদ আলী সহ সর্বস্তরের ছাত্রজনতা।
বক্তারা সমাবেশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
তারা বলেন, জাতিসংঘের হস্তক্ষেপে নুপুর শর্মা এবং নবীন জিন্দাল কে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে বিশ্বে নজীর সৃষ্টি করার আহবান জানান।
পাশাপাশি আমাদের দেশের সরকারপ্রধান যেন এর বিরুদ্ধে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত করে প্রদান করেন সেই দাবি জানান।
শেষে রাসুল(সঃ) শানে সংগীত পরিবেশন এর মাধ্যমে সমাপ্ত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply