1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

তাহিরপুরে বন্যা অবনতি, পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

 

উজানের ঢলে ও অতিবৃষ্টির কারনে তাহিরপুরে বন্যা পরিস্থিতি অবনতির দিকে, এ প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।

 

বৃহস্পতিবার (১৬জুন) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিষয়টি জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী সকল নৌযানের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা কর্মকর্তারা হলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির- ০১৭৩০৩৩১১০৯, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন ০১৭১৭২৪৭৪০১, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান- ০১৮৪৯৮৯৮৪১৪, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম ০১৭১০৫১১০৮৪।

 

এছাড়াও উপজেলার ৩০টি আশ্রয় কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বক্ষণিক খোলে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে ওঠেনি।

 

কোন ইউনিয়নে কেউ পানিবদ্ধ থাকলে দ্রুত নিকটস্থ বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়ার আহবান জানান ইউএনও। এবং কোনো সহযোগিতার প্রয়োজন থাকলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও মেম্বার কে অবহিত করার কথাও বলেন তিনি।

 

উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বিপদসীমার ৮.০৫ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলের বসতবাড়ি, হাটবাজার, রাস্তঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।

 

এ উপজেলায় পানির নিচে তলিয়ে যাওয়া হাট বাজারগুলো হলো- সুলেমানপুর বাজার, আনোয়ারপুর বাজার, বালিজুরী বাজার, ইসলামপুর চকবাজার, কাউকান্দি বাজার, একতা বাজার, আনন্দ বাজার, নতুন বাজার ও শ্রীপুর বাজার।

 

এদিকে বন্যা পরিস্থিতির কারনে গত দু’দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এদিকে বৈরী আবহাওয়ার কারণে সোলার প্যানেলেও চার্জ হচ্ছে না। এ অবস্থা সমগ্র তাহিরপুর উপজেলা গত দু’দিন ধরে অন্ধকারে রয়েছে। এর ফলে অনেকেই জেনারেটর থেকে টাকার বিনিময়ে মোবাইল ও প্রয়োজনীয় ইলেকট্রনিক্স সামগ্রীতে চার্জ দিতে বাধ্য হচ্ছে।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD