1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বগুড়ায় নিজ শয়নকক্ষ থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

মিরূ হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫জুন) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামস্থ বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম মোছা. রাশেদা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।

পুলিশ জানান, বুধবার সকালের দিকে রাশেদার ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। সঙ্গে ঘর থেকে মাছিও বের হতে শুরু করে। ঘটনাটি আশপাশের লোকজন দেখে তার ভাগ্নি সালমা খাতুনকে সঙ্গে নিয়ে রাশেদার ঘর খুলতেই অর্ধগলিত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর রাশেদা বেগম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পেশাগত কারণে তার এক ছেলে বাইরে থাকেন। তাই বাড়িটিতে একাই থাকতেন তিনি। সম্ভবত তিন-চারদিন আগেই মারা যান। একপর্যায়ে ঘটনার দিন শয়নকক্ষ থেকে দুগন্ধ ও মাছি বের হওয়া দেখে সন্দেহ হয়। পরবর্তীতে নিজ শয়নকক্ষে নিহতের লাশ উদ্ধার হলো।

জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, রাশেদা বেগমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তাই নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে। পাশাপাশি সে মোতাবেক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD