শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে ভাতিজার মারপিটে চাচা মোজাম্মেল হাওলাদার (৬০) গুরুত্বর জখম হয়ে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত মোজাম্মেল হাওলাদারের ছেলে মো. সাদ্দাম হাওলাদার বাদি হয়েছে কলি বেগমসহ-৩/৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার পৌরসভার ৬নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামে। এ ঘটনায় বুধবার দুপুরে স্থানীয়রা বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন। প্রাপ্ত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানাগেছে, জমিজমা সংক্রান্ত ও পারিবারিক কলহের জের ধরে ঘটনার দিন সকালে বৃদ্ধ কৃষক মোজাম্মেল হাওলাদারকে তারই ভাইয়ের ছেলে সুজন হাওলাদার ও তার স্ত্রী কলি বেগম বেধড়ক মারপিট ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে মোড়েলগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সুজনের স্ত্রীর অত্যাচারে অতিষ্ট কয়েকটি পরিবার। বৃদ্ধ শ্বশুর-শ্বাশুড়ি সহ একাধিকরা বুধবার সকালে প্রতিবাদ করে এবং প্রশাসনের প্রতি ঘটনাটি দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, মারপিটের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply