1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বানিয়াচং-আজমিরীগঞ্জ মহা-সড়কের উপর চলছে ইট-বালুর রমরমা ব্যবসা

Reporter Name
  • বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের পাশ দিয়ে যাওয়া বানিয়াচং-আজমিরীগঞ্জ মহা-সড়কের উপর ইট-বালু রেখে রমরমা ব্যবসা দীর্ঘ দিন ধরে চলছে। খোঁজ নিয়ে জানা যায়, জলসুখা ইউনিয়নের মোঃ রমজান মিয়া ও ফরহাদ মিয়া এবং আক্তার মিয়ার এই ব্যবসা, রাস্তার অর্ধেক জায়গা পর্যন্ত ইট-বালু রাখা হয়। রাস্তায় একটি গাড়ি গেলে অন্য গাড়ি ক্রস করে আসতে পারে না।

যার ফলে রয়েছে আকস্মিক সড়ক দূর্ঘটনার সম্ভাবনা । যেন দেখার ও বলার কেউ নেই। এদের মধ্যে ফরহাদ মিয়ার সাথে ফোনে আলাপ করলে তিনি বলেন, অন্য সবাই এভাবে ব্যবসা করে তাই আমিও এখানে অনুরূপভাবে ব্যবসা করি।

যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী ও পথচারী। যাতে করে এর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলার ইউ এন ও সুলতানা সালেহা সুমীর সাথে ফোনে আলাপকালে তিনি বলেন দ্রুত এর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD