1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ভোলায় খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

Reporter Name
  • মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ভোলায় মসজিদ মসজিদে দোয়ার আয়োজন করেছে ভোলা জেলা বিএনপি। আজ মঙ্গলবার জুন জোহর বাদ খলিপাপট্রি জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদগুলোতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শহরের প্রশাসনিক এলাকার নতুন বাজার বডিং মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত হয়ে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক মেয়র সফিউর রহমান কিরণ, সহ সভাপতি রাইসুল আলম, যুগ্ম সম্পাদক ইয়ারুল আলম লিটন ও নির্বাহি সদস্যা আমিনুল হক মামুন। দোয়া অনুষ্ঠানে দলের অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল ও ওলামা দলসহ সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, চিকিৎসা দেশের সকল মানুষের মৌলিক অধিকার আর তিন বারের প্রধান মন্ত্রী যদি এই অধিকার না পায় তাহলে সরকারকে এর সকল দায় দায়িত্ব বহন করতে হবে। আমরা আশা করবো সরকারের শুভবোধ উদয় হবে এবং খালেদা জিয়ার সকল চিকিৎসার বন্ধোবস্ত করবেন। দোয়া অনুষ্ঠান পরিচারনা করেন বকুল তলা মসজিদের খতিব মাওলানা বেলায়েত হোসেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD