1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ছাত্র ধর্ষণ, মাদরাসা শিক্ষক গ্রেফতার!

Reporter Name
  • সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

মিরূ হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি:

 

বগুড়ার আদমদীঘির আড়াইল ফয়জুল উলুম কওমী মাদরাসার মক্তব শ্রেণির একজন ছাত্রকে (১২) ধর্ষণ করার অভিযোগে মাদরাসাশিক্ষক মাহফুজকে (৩৫) র‌্যাব ১২ এর সহযোগিতায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এঘটনায় মাদরাসা ছাত্রের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। শিক্ষক মাহফুজ আদমদীঘির  চাঁপাপুর বাজারের মোহাম্মদ আলী কাজীর ছেলে।

 

জানা যায়, বগুড়ার উত্তর চেলোপাড়ার ভিকটিম শিশুটি আদমদীঘির সিদ্দিক হোসেন এতিমখানার আবাসিকে থেকে আড়াইল ফয়জুল উলুম কওমী মাদরাসায় মক্তব শ্রেণিতে লেখাপড়া করে। গত ১ জুন রাত সাড়ে ১০টার সময় খাওয়া শেষে সে মক্তবখানায় শুয়ে পড়ে। ওইসময় মাদরাসার শিক্ষক মাহফুজ ওই ছাত্রকে পাশের হেফজখানা রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে।

 

গত ৪ জুন ধর্ষণের শিকার মাদরাসাছাত্রকে দেখার জন্য তার মা মাদরাসায় আসলে ওই ছাত্র তার মাকে বিষয়টি জানায়। ছাত্রের মা মাদরাসার সভাপতিকে জানালে কোনো ব্যবস্থা না করে শিক্ষককে মাদরাসা থেকে তাড়িয়ে দেন। শেষে বিষয়টি থানা পুলিশের নজরে পড়লে বগুড়া র‌্যাব-১২ এর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে গত ১২ জুন রাতে চাঁপাপুর এলাকা থেকে শিক্ষক মাহফুজকে গ্রেপ্তার করে।

 

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, ‘মাদরাসাছাত্র ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামি মাদরাসার শিক্ষক মাহফুজকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD