1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

তাহিরপুরে রোভিং সেমিনার ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-

তাহিরপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২জুন) সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত রোভিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সমবায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শুকুর আলী, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, উপ- সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ। সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

অপরদিকে একইদিনে বিকাল ৩টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্টিত হয়। তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা’র সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশ নেন।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD